News Flash

  • Home
  • দিনের খবর
  • সিঙ্গুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন ফিরহাদ
Image

সিঙ্গুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন ফিরহাদ

কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : সিঙ্গুরের জমি নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে ঘিরে সরব হয়েছে বিরোধিরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী নিজে মিথ্যা বলছেন। সেই দাবির বিরুদ্ধেই এবার পাল্টা সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রাযয়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সিদ্ধার্থবাবুর মূর্তিতে মাল্যদান করতে এসে সিঙ্গুর প্রসঙ্গে বিরোধীদের বিঁধলেন ফিরহাদ।

সিঙ্গুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভুল কথা বলেননি। তার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন টাটার বিরুদ্ধে ছিল না। তৎকালীন সিপিআইএম তথা বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহ নীতির বিরুদ্ধে এই লড়াই সংগ্রাম ছিল। ভারতবর্ষের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জোর করে পুলিশ দিয়ে সাধারণ মানুষের জমি সম্পত্তি ও জমির অধিকার কখনও কেড়ে নেওয়া যায় না। সেটাই করতে চেয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। জোর করে জমির অধিকার হরণের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নেমেছিলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক সিদ্ধান্ত ছিল।

টাটাকে যদি কারখানার জন্য জমি দিতেই হত- তাহলে কেন সে সময় বামফ্রন্ট নেতৃত্বাধীন সরকার ল্যান্ডব্যাঙ্ক তৈরি করে টাটাকে তা থেকে জমি দিল না। কেন জোর জবরদস্তি করে এক ফসলি দু ফসলী তিন ফসলি জমি মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে টাটার হাতে তুলে দেওয়া হল? প্রসঙ্গত, শিলিগুড়িতে সরকারী বিজয়া সম্মীলনীর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ‘অনেকে অনেক মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। সিঙ্গুর থেকে টাটাকে তৃণমূল কংগ্রেস তাড়ায়নি, তাড়িয়েছে সিপিআইএম। ওরা জোর করে কৃষকদের জমি নিয়েছিল। আমরা সেই জমি ফিরিয়ে দিয়েছি।’

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top