News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই বঙ্গে, সাইক্লোনের পূর্বাভাসে সতর্ক নবান্নের
Image

বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই বঙ্গে, সাইক্লোনের পূর্বাভাসে সতর্ক নবান্নের

কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতিবার দুই বঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। সাইক্লোনের পূর্বাভাস প্রসঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। একইসঙ্গে পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য জেলাগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং এদিন সকালে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ছে তা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। বৃহস্পতিবার শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে আন্দামান সাগরের উপর তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার সকালে তা নিম্নচাপে পরিণত হবে, জানা যাচ্ছে এমনটাই। এই নিম্নচাপ আগামী কয়েকদিন শক্তি বাড়িয়ে ২২ অক্টোবরের পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই প্রাথমিকভাবে এই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যদিও তা রাজ্যের উপর কতটা প্রভাব ফেলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যদিও তার গতিপথ ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে কালীপুজোর প্যান্ডেলগুলির ভিত যাতে মজবুত হয় সেই দিকে জেলা প্রশাসনকে নজরদারি চালানোর কথা বলা হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top