News Flash

Image

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল করিমগঞ্জ সিভিল হাসপাতাল

করিমগঞ্জ (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : ফের সংবাদ শিরোনামে করিমগঞ্জ অসামরিক হাসপাতাল। ‘চিকিৎসায় গাফিলতির দরুন প্রাণ হারাতে হয়েছে’ করিমগঞ্জের এক রোগীর। এ নিয়ে হাসপাতালে উত্তেজনা দেখা দেয় মঙ্গলবার রাতে। তবে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে মুহূর্তের মধ্যে দলবল নিয়ে ছুটে আসেন করিমগঞ্জ সদর থানার ওসি ভবেশ দিহিঙ্গিয়া। ফলে জল আর বেশি দূর গড়ায়নি।

ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক ১০.৩০ মিনিট নাগাদ সংঘটিত হয়েছে। শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য করিমগঞ্জ শহরের লঙ্গাইরোড এলাকার জনৈক বিশ্বজিৎ দে নামের রোগীকে হাসপাতালে ভরতি করা হয়েছিল গতকাল বিকাল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ। কিন্তু হাসপাতালে ভরতি হওয়ায় পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। রাত ১০টা নাগাদ হাসপাতালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লঙ্গাই রোডের বিশ্বজিৎ দে।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। দাবানলের মতো বিশ্বজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হতে থাকেন তার নিকটাত্মীয় এবং প্রতিবেশীরা। জবাবদিহি করা হয় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের।

রোগীর পরিবারের অভিযোগ, উন্নত চিকিৎসার কোনও ব্যবস্থা নেই করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। মৃত ব্যক্তির কন্যার অভিযোগ, হাসপাতালে ভরতি হওয়ার পর তাঁর বাবার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। বার বার এ কথা কর্তব্যরত চিকিৎসক, নার্সদের জানানো হয়। কিন্তু তাদের কেউ তাঁর কোনও কথায় কান দেননি, কোনও পদক্ষেপও নেননি। এমন-কি এখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতেল স্থানান্তরিত করার অনুরোধ করলেও কানে তুলেননি কর্তব্যরত ডাক্তার। যার ফলে বিনা চিকিৎসায় প্রাণ হারাতে হয়েছে তাঁর বাবার।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top