News Flash

Image

ডিমা হাসাওয়ে হেরোইন ও গাঁজা সহ চার যুব-ছাত্র গ্রেফতার

হাফলং (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : অসমে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও তীব্রতর করে তোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযানে প্ৰতিদিন কোটি কোটি টাকার মাদকদ্ৰব্য বাজেয়াপ্ত করা হচ্ছে, সেই সঙ্গে গ্রেফতার করা হচ্ছে মাদক পাচারকারীদের। অনুরূপ ড্ৰাগস-বিরোধী অভিযান চলছে ডিমা হাসাও জেলায়ও।

আজ মঙ্গলবার ডিমা হাসাওয়ে ডিএসপি বরকারি তেরন এক সাংবাদিক সম্মেলন করে জানান, সোমবার তাঁর নেতৃত্বে হাফলং সদর থানার ওসি রঞ্জিত শইকিয়া, টাউন ইনচার্জ লক্ষ্মীন্দর শইকিয়া সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহযুক্ত হেরোইন ও গাঁজা সহ চার যুবককে গ্রেফতার করেছে। তিনি জানান, ড্রাগস সহ গ্রেফতার চার যুবকই ছাত্র।

ডিএসপি তেরন জানান, গোপন সূত্রে খবর ছিল, মাহুর থেকে চার যুবক দুটি মোটর সাইকেলে করে মাদকদ্রব্য হাফলঙে নিয়ে আসছে। এই খবর পেয়ে তাঁর নেতৃত্বে হাফলং পুলিশ অভিযানে নেমে ওই দুটি মোটর সাইকেল সহ চার যুবককে লংমা গ্রামের কাছে আটক করে তাদের তল্লাশি চালায়। তালাশিতে চার যুবকের ব্যাগ থেকে ২১.৩৭ গ্রাম সন্দেহযুক্ত হেরোইন, ৫০৭ গ্রাম গাঁজা, বেশ কয়েকটি সিরিঞ্জ ও স্মোকিং পাইপ পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি হেমন্ত নুনিসা, সাহিল থাওসেন, উদিত নার্জারি এবং মাইরিং নাইডিং নামের চার যুবককে গ্রেফতার করেন তাঁরা।

তিনি জানান, এই চার যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে হাফলং থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ডিএসপি বলেন, গোটা ডিমা হাসাও জেলায় ড্রাগসের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ডিএসপি জানিয়েছেন, এই চার যুবক সন্দেহযুক্ত ড্রাগসগুলি ট্রেনে করে করিমগঞ্জ জেলার বদরপুর থেকে ডিমা হাসাওয়ে নিয়ে এসেছে। তবে এই ড্রাগস কার কাছ থেকে এরা এনেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে এরা কিছুই জানাচ্ছে না। পুলিশ অবশ্য এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। শীঘ্রই মূল ড্রাগস পাচারকারীকে শনাক্ত করতে পুলিশ সক্ষম হবে বলে দাবি ডিএসপি বরকারি তেরনের।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top