News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মিজোরামে বাজেয়াপ্ত ৩০,৮৪,৯৯,৬৯১ টাকার মাদক-ট্যাবলেট মেথামফেটামিন, গ্ৰেফতার এক
Image

মিজোরামে বাজেয়াপ্ত ৩০,৮৪,৯৯,৬৯১ টাকার মাদক-ট্যাবলেট মেথামফেটামিন, গ্ৰেফতার এক

আইজল, ১৮ অক্টোবর (হি.স.) : মিজোরামে বাজেয়াপ্ত করা হয়েছে ৩০,৮৪,৯৯,৬৯১ টাকার মাদক-ট্যাবলেট মেথামফেটামিন। এর সঙ্গে গ্ৰেফতার করা হয়েছে এক মাদক পাচারকারীকে।

আবগারি ও নারকোটিক দফতরের জনৈক পদস্থ আধিকারিক আজ মঙ্গলবার এই খবর দিয়ে জানান, গতকাল রাত প্রায় আটটা নাগাদ গোপন সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে রাজধানী আইজলের ফকল্যান্ড ভেং এলাকায় তড়িঘড়ি একটি মোবাইল ভেহিক্যাল চেকপোস্ট গড়ে তোলা হয়। ওই চেকপোস্টে আইজলে নিয়োজিত ২৩ সেক্টরের ১৯ এফআইটি ডিজিএআর এফআইইউ-এর আসাম রাইফেলস-এর দলকে সঙ্গে নিয়ে আবগারি ও নারকোটিক আধিকারিকরা যানবাহনে যৌথভাবে তালাশি আভিযান চালান।

রাত প্রায় সাড়ে আটটা নাগাদ চেকপোস্টে সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তাতে তালাশি চালিয়ে ৯২,৫৫০টি নেশাজাতীয় মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর সঙ্গে আটক করা হয় মাদক ট্যাবলেট পাচারকারীকে। উদ্ধারকৃত মেথামফেটামিন ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য ৩০,৮৪,৯৯,৬৯১ টাকা।

বাজেয়াপ্তকৃত নেশার ট্যাবলেটগুলি সহ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য গতকাল রাতেই আইজলে অবস্থিত আবগারি ও নারকোটিক দফতরের আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়েছেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top