News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোপিয়ানে গ্রেনেড হামলায় মৃত উত্তর প্রদেশের ২ বাসিন্দা
Image

সোপিয়ানে গ্রেনেড হামলায় মৃত উত্তর প্রদেশের ২ বাসিন্দা

শ্রীনগর, ১৮ অক্টোবর (হি. স.) : ফের রক্ত ঝরল জম্মু ও কাশ্মীরে। এবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের হারমেন এলাকায় গ্রেনেড হামলা হয়। আর সেই হামলাতেই জখম হন উত্তর প্রদেশের কনৌজের দুই বাসিন্দা। তারপর তাঁদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের।

জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম মণীশ কুমার ও রাম সাগর। কাশ্মীরের জ়োন পুলিশ মঙ্গলবার টুইটে জানিয়েছে, ‘সন্ত্রাসবাদীরা সোপিয়ানের হারমেন এলাকায় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সেই হামলায় উত্তর প্রদেশের দুই শ্রমিক মণীশ কুমার ও রাম সাগর জখম হয়েছে। উভয়েই উত্তর প্রদেশের কনৌজের বাসিন্দা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। এলাকা ঘিরে রাখা হয়েছে।’

আরেকটি টুইটে কাশ্মীরের জ়োন পুলিশের তরফে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের গ্রেফতারির কথা জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে, ‘নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র হাইব্রিড সংগঠন হারমেনের ইমরান বশির গনি যে গ্রেনেড হামলার জন্য দায়ী তাদের গ্রেফতার করেছে সোপিয়ান পুলিশ। তদন্ত ও অভিযান জারি রয়েছে।’ প্রসঙ্গত, গত ১৫ অক্টোবরই দক্ষিণ কাশ্মীর জেলার চৌদারি গুন্ড এলাকায় নিজের বাড়ির কাছে খুন হন কাশ্মীরি পণ্ডিত পুরন কৃষাণ ভাট। তার রেশ কাটতে না কাটতেই ফের রক্ত ঝরল উপত্যকায়।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top