News Flash

  • Home
  • খেলা
  • মঙ্গলবার টার্গেট হায়দ্রাবাদ জয়, শীর্ষস্থান অটুটে মরিয়া ত্রিপুরা
Image

মঙ্গলবার টার্গেট হায়দ্রাবাদ জয়, শীর্ষস্থান অটুটে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। শীর্ষ স্থান বজায় রাখতে আজ মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ হায়দরাবাদ। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। আসরে ৪ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১৪ এবং সমসংখ্যক ম্যাচ খেলে হায়দরাবাদের পয়েন্ট ৮। ফলে শক্তির বিচারে হায়দরাবাদ থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ত্রিপুরা। শেষ ম্যাচে মিজোরামকে হারিয়ে মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছেন অন্নপূর্ণা-‌রা। মানসিকভাবেও গোটা দল চাঙ্গা। সেই মনোবলকে পূজি করেই হায়দরাবাদ জয়ে মাঠে নামবেন ঋজুরা। দুদলই সোমবার হাল্কা অনুশীলন করে নেয়। শেষ ম্যাচের দলই হায়দরাবাদের বিরুদ্ধে রাখতে চাইছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়েছে। লক্ষ্য একটাই, বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপানো। ব্যাটিংয়ে দল মূলত তাকিয়ে থাকবে গেলো ম্যাচে অর্ধশতরান করা ঝুমকি দেবনাথের দিকে। এছাড়া দলের বড় স্কোর নির্ভর করবে ঋজু সাহা, ইন্দ্ররাণী জমাতিয়া, মৌটুসী দে-‌র উপরই । বোলিংয়ে পূজা দাস ভালো ফর্মে রয়েছেন। এছাড়া রয়েছেন প্রীয়াঙ্কা আচার্য, শিউলি চক্রবর্তী, সুরভি রায় প্রমুখ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top