ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। এবারকার রাখাল শীল্ড ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২১ নভেম্বর থেকে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনে এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর যুগ্ম-সম্পাদক মনোজ দাস এ খবর জানিয়েছেন। রাখাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাব দলগুলোকে ১৭ নভেম্বর রাত আটটার মধ্যে খেলোয়াড়দের নাম রেজিস্ট্রেশন এবং সিআরএস সম্পন্ন করতে হবে। এদিকে ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এ বিষয়েও আজ, সোমবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অংশগ্রহণকারী ক্লাব দলগুলোকে ২৯ নভেম্বর রাত আটটার মধ্যে খেলোয়াড়দের নাম রেজিস্ট্রেশন এবং সিআরএস-এর কাজ শেষ করতে বলা হয়েছে।

নভেম্বরে রাখাল শীল্ড, এ-ডিভিশন ডিসেম্বরে
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















