News Flash

  • Home
  • দেশ
  • কিষাণ সম্মান নিধির ১২তম কিস্তির অনুদান দিলেন প্রধানমন্ত্রী মোদী
Image

কিষাণ সম্মান নিধির ১২তম কিস্তির অনুদান দিলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) : সোমবার কিষান সম্মান নিধির ১২ তম কিস্তির অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় এবার ডিবিটি-র মাধ্যমে ১১ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে দুই হাজার টাকা স্থানান্তর করা হয়েছে।

দুদিনের পিএম কিষাণ সম্মান সম্মেলন ২০২২-এর প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার টুইট করে বলেছিলেন – ‘আমাদের সরকার খাদ্য দাতাদের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পর্বে আগামীকাল ১১:৩০ টায় দিল্লিতে কিষাণ সম্মান সম্মেলনের উদ্বোধনের পাশাপাশি, আমি পিএম কিষাণ-র ১২ তম কিস্তিও জারি করা হবেব। এই উপলক্ষে আরও অনেক স্কিম চালু করা হবে।
প্রধানমন্ত্রী সোমবার এই উপলক্ষে দুদিনের পিএম কিষান সম্মান ২০২২-এর উদ্বোধন করেন। ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (পুসা) মেলা ক্যাম্পাসে এর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির ১৬,০০০ কোটি টাকা ছাড় করেছেন। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবার প্রতি বছর ছয় হাজার টাকা আর্থিক সুবিধা পায়। এই প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরকার প্রতি চার মাসে দুই হাজার টাকা দেওয়া হয়।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর টুইট করেছেন- ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষকদের সমৃদ্ধিতে অংশীদার হয়ে উঠছে। এখন পর্যন্ত ১১.৩ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। সম্মেলনে অংশ নিতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিজ্ঞানী ও কৃষকদের সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে ৬০০ জন প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র চালু করবেন। এই প্রকল্পের অধীনে, সারা দেশে সারের দোকানগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রে রূপান্তরিত করা হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top