নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ ৬০ বছর বয়সের ব্যক্তির দ্বারা শ্লীলতাহানীর শিকার এক গৃহবধূ৷ লজ্জায় মুখ পুড়লো সংসৃকতির শহর খোয়াইর৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াইর পশ্চিম গনকি এলাকার বাসিন্দা বিষ্ণুপদ দেব, বয়স আনুমানিক ৬০ বছর৷ সে আচমকা এলাকার এক বাড়িতে যায়৷ সেই সময় বাড়ির মালিক ওনার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন৷ বাড়িতে একা ছিলেন ঐ ব্যক্তির স্ত্রী৷ একাকীত্বের সুযোগ নিয়ে বিষ্ণুপদ দেব ঐ মহিলার শ্লীলতাহানী করে বলে অভিযোগ৷ নির্যাতিতা মহিলার বক্তব্য ঘটনার সময় ওনার নাবালিকা কন্যা অপর একটি ঘরে টিভি দেখছিল৷ ঘটনার পর মহিলার স্বামী বাড়িতে আসলে মহিলা স্বামীকে ঘটনার বিষয়ে জানান৷ শুক্রবার রাতে অভিযুক্তর বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ জানা যায় কোন এক অজ্ঞাত কারণে খোয়াই থানার পুলিশ মামলা গ্রহণে অনিহা প্রকাশ করেছে৷ এখন দেখার মহিলা ন্যায় বিচার পায় কিনা৷

ষাটোর্ধ ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গৃহবধূর
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















