News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ষাটোর্ধ ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গৃহবধূর
Image

ষাটোর্ধ ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  ৬০ বছর বয়সের ব্যক্তির দ্বারা শ্লীলতাহানীর শিকার এক গৃহবধূ৷ লজ্জায় মুখ পুড়লো সংসৃকতির শহর খোয়াইর৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াইর পশ্চিম গনকি এলাকার বাসিন্দা বিষ্ণুপদ দেব, বয়স আনুমানিক ৬০ বছর৷ সে আচমকা এলাকার এক বাড়িতে যায়৷ সেই সময় বাড়ির মালিক ওনার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন৷ বাড়িতে একা ছিলেন ঐ ব্যক্তির স্ত্রী৷ একাকীত্বের সুযোগ নিয়ে বিষ্ণুপদ দেব ঐ মহিলার শ্লীলতাহানী করে বলে অভিযোগ৷ নির্যাতিতা মহিলার বক্তব্য ঘটনার সময় ওনার নাবালিকা কন্যা অপর একটি ঘরে টিভি দেখছিল৷ ঘটনার পর মহিলার স্বামী বাড়িতে আসলে মহিলা স্বামীকে ঘটনার বিষয়ে জানান৷ শুক্রবার রাতে অভিযুক্তর বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ জানা যায় কোন এক অজ্ঞাত কারণে খোয়াই থানার পুলিশ মামলা গ্রহণে অনিহা প্রকাশ করেছে৷ এখন দেখার মহিলা ন্যায় বিচার পায় কিনা৷

Releated Posts

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top