News Flash

  • Home
  • দেশ
  • আজ ইকো পার্কে রাজ্যের বিজয়া সম্মিলনী, শিল্পপতি-বিদ্বজনদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী
Image

আজ ইকো পার্কে রাজ্যের বিজয়া সম্মিলনী, শিল্পপতি-বিদ্বজনদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : আজ ইকো পার্কে রাজ্যের বিজয়া সম্মিলনী। সেখানে শিল্পপতি, বিদ্বজন, ক্রীড়ামহল, টলিউড ও সমাজের বিভিন্ন শ্রেণির আমন্ত্রিতদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আগামীকাল বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা মুখ‌্যমন্ত্রী।ইউনেস্কোর বিচারে ‘ইনট‌্যানজিবল হেরিটেজ’ হয়েছে কলকাতার দুর্গাপুজো। স্বীকৃতির উদযাপনে রেড রোডে বিশেষ অনুষ্ঠান হয়েছে। পুজোয় রেকর্ড গড়েছে বিদেশি পর্যটকদের ভিড়।

আজ ইকো পার্কের মিষ্টিকা ব‌্যাঙ্কোয়েটে বিশিষ্টদের মুখোমুখি হচ্ছেন মুখ‌্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা-সহ সব দফতরের সচিব। আমন্ত্রণ জানানো হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়ার মতো রাজ্যের প্রথম সারির সব শিল্পপতি, বিদ্বজ্জন ও সংস্কৃতি জগতের বিশিষ্টদের। অতিথি তালিকায় রয়েছেন সংবাদমাধ্যমের শীর্ষকর্তারাও। দুর্গাপুজোর পর প্রতিবছরই মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিজয়া সম্মিলনী করা হয়। ইতিমধ্যে জেলায় জেলায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top