News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের একটি অতিথি নিবাসে টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার
Image

খোয়াইয়ের একটি অতিথি নিবাসে টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷খোয়াইয়ে একটি অতিথি নিবাসে জনৈক টি এস আর জওয়ানের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনা সোমবার বিকেলে খোয়াই শহরের টি কে ডি কে রোডের পুর পরিষদ পরিচালিত স্বপনপুরী অতিথি নিবাসে৷ এস বাবু নামে টি এস আর ষষ্ঠ বাহিনীর কর্মরত এক জওয়ানের মৃতদেহ অতিথি নিবাসের একটি রুমে উদ্ধার হয়৷ তামিলনাড়ুর বাড়ী থেকে শারদোৎসবের ছুটি কাটিয়ে তিনি রবিবার খোয়াই আসেন৷ রাত্রিযাপন করেন শহরের স্বপনপুরী অতিথি নিবাসে৷ সোমবার রামচন্দ্রঘাটে টি এস আর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তরের কর্মস্থলে যোগ দেওয়ার কথা৷ কিন্তু এদিন বিকেলেই অতিথি নিবাসে তার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়৷ পুলিশ আসে৷ খবর পাঠানো হয় টি এস আর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তর রামচন্দ্রঘাটেও৷ মৃত্যুর কারণ এখনো রহস্যাবৃত৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top