News Flash

  • Home
  • প্রধান খবর
  • Delhi High Court:সত্যেন্দ্র জৈন-র স্বস্তি, বেনামি সম্পত্তি মামলার সমস্ত প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিল্লি হাইকোর্টের
Image

Delhi High Court:সত্যেন্দ্র জৈন-র স্বস্তি, বেনামি সম্পত্তি মামলার সমস্ত প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : বেনামি সম্পত্তি মামলায় দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চলতি তদন্ত বন্ধ করার নির্দেশ জারি করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি যশবন্ত ভার্মার বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে।

সত্যেন্দ্র জৈন একটি পিটিশন দাখিল করে আবেদনে জানিয়েছিলেন, বেনামি সম্পত্তি মামলায় লেনদেনের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ২০১১থেকে ২০১৬ সালের মধ্যে। এমতাবস্থায় বেনামী আইনের সংশোধনী তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেনামি আইন ২০১৭ সালে সংশোধন করা হয়।
গত ২৩ আগস্ট সুপ্রিম কোর্ট বেনামি আইনের ৩(২) ধারা বাতিল করে। সুপ্রিম কোর্ট বলেছিল, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে পুরনো মামলায় এ আইনে ব্যবস্থা নেওয়া যাবে না।

আয়কর বিভাগ নতুন বেনামি আইনের অধীনে ২০১৭ সালে জৈনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। এই মামলায় ৩০ কোটি টাকারও বেশি মূল্যের জমি এবং অন্যান্য সম্পদ অস্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছিল। আয়কর দফতরের সুপারিশে জৈনের বিরুদ্ধে মামলাও করেছে সিবিআই।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top