News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Congress:গুয়াহাটিতে এআইসিসি সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন, রাজীব ভবনে উত্তরপূর্বের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক
Image

Congress:গুয়াহাটিতে এআইসিসি সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন, রাজীব ভবনে উত্তরপূর্বের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক

গুয়াহাটি, ১০ অক্টোবর (হি.স.) : গুয়াহাটি এসেছেন অল ইন্ডিয়া কংগ্ৰেস কমিটি (এআইসিসি)-র সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন খাড়গে। গুয়াহাটিতে অসম প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে উত্তর-পূর্বাঞ্চলের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে করেছেন বৈঠক।

আজ সোমবার সন্ধ্যায় গুয়াহাটি এসেছেন নিখিল ভারত কংগ্ৰেস কমিটির সভাপতি পদপ্রার্থী মল্লিকাৰ্জুন খাড়গে। এখানে এসে তিনি প্ৰদেশ কংগ্ৰেসের বিভিন্ন স্তরের পদাধিকারীদের সম্বোধন করার আগে রাজীব ভবনে উত্তর-পূৰ্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে মত-বিনিময় করেন।

মত-বিনিময় অনুষ্ঠানে ছিলেন অসম প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি ভূপেনকুমার বরা, অসমের বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া, মণিপুর প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি কেইশাম মেঘাচন্দ্ৰ সিংহ, মণিপুর বিধানসভায় বিরোধী দলনেতা ও ইববি সিংহ, ত্ৰিপুরা প্ৰদেশ কংগ্ৰেসের কার্যনির্বাহী সভাপতি সুশান্ত চক্ৰবৰ্তী, অরুণাচল প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি নাবাম তুকি, নাগাল্যান্ড প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি কে থেরি, মেঘালয় প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি ভিনসেন্ট এইচ পালা, মণিপুর কংগ্ৰেস ওয়াৰ্কিং কমিটির সদস্য গাইখাঙ্গাম, মণিপুর প্ৰদেশ কংগ্ৰেসের কার্যনির্বাহী সভাপতি ভিক্টর কেইসিং প্ৰমুখ উত্তর-পূৰ্বাঞ্চলীয় রাজ্যগুলির কংগ্ৰেস নেতৃবর্গ। এর পর অসম প্ৰদেশ কংগ্ৰেসের প্ৰতিনিধিদের সঙ্গে পৃথকভাবে এক সভা করেন খাড়গে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top