News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুষলধারে বৃষ্টিতে উত্তর প্রদেশে জনজীবন বিপর্যস্ত, নজিরবিহীন বর্ষণে স্কুল বন্ধ
Image

মুষলধারে বৃষ্টিতে উত্তর প্রদেশে জনজীবন বিপর্যস্ত, নজিরবিহীন বর্ষণে স্কুল বন্ধ

লখনউ, ১০ অক্টোবর (হি.স.): মুষলধারে বৃষ্টিপাতে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। নজিরবিহীন বর্ষণ রাজ্যের অনেক জেলায় সোমবার স্কুল বন্ধ রাখতে প্রশাসনকে বাধ্য করেছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের জারি করা সতর্কতার পরিপ্রেক্ষিতে, রাজ্যের রাজধানী লখনউতে প্রশাসন জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বরও জারি করেছে। নাগরিকদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

উত্তরপ্রদেশের প্রায় সব জেলায় গত ২৪ ঘন্টা থেকে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাত ও অন্যান্য বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় বিভিন্ন জেলায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। মুষলধারে বৃষ্টির কারণে গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে, গলিপথে জল জমে রয়েছে এবং স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে। কৃষকরা এখন তাদের ধান ও অন্যান্য ফসল নিয়ে চিন্তিত। শারদা, ঘাগরা সর্যু এবং রাপ্তির মতো নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top