News Flash

  • Home
  • প্রধান খবর
  • Murder:মালদায় পুকুর থেকে উদ্ধার গৃহবধূর দেহ, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Image

Murder:মালদায় পুকুর থেকে উদ্ধার গৃহবধূর দেহ, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ

মালদা, ৯ অক্টোবর (হি.স.):  কোজাগরীর লক্ষ্মীপুজোর সকালেই পুকুর থেকে উদ্ধার হল গৃহবধূর । দেহ শ্বাসরোধ করে খুনের পর হাত-পা বেঁধে বিবস্ত্র করে স্ত্রীর দেহ পুকুর পাড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে চাঁচলের বিরস্থলি গ্রামে । অভিযোগের ভিত্তিতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে চাঁচল থানার পুলিশ ।
মৃত গৃহবধূর নাম রুকসানা বিবি । বাড়ি চাঁচলের বিরস্থলি গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে গ্রামেরই যুবক রাজা খানের সঙ্গে বিয়ে হয় রুকসানার । রাজা ইটভাটায় শ্রমিকের কাজ করে । তাঁদের পাঁচবছরের একটি পুত্র সন্তান রয়েছে । বিয়ের পর থেকে ঘরজামাই থাকত রাজা । পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে জায়গা-জমি নিয়ে রুকসানার সঙ্গে ঝামেলা করত রাজা । মাঝেমধ্যেই রুকসানার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হত । গতকাল রাতে জালসা দেখতে গিয়েছিলেন রুকসানা । বাড়ি ফিরে ঘরে শুয়ে পড়েন তিনি । রাত একটা নাগাদ রাজা পরিবারের সকলকে ঘুম থেকে তুলে জানায় ঘরে রুকসানা নেই । এরপরেই স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজ চলতে থাকে রুকসানার । ঘণ্টা খানেক পর রক্তের দাগ দেখে পুকুর পাড় থেকে হাত-পা বাঁধা, বিবস্ত্র অবস্থায় রুকসানার দেহ উদ্ধার হয় । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ ।
মৃতার মা আনো বিবি জানান, “রাত এগারোটা নাগাদ মেয়ে-জামাই নিজেদের ঘরে ঘুমোতে চলে যায় । আমরাও নিজেদের ঘরে ঘুমোতে চলে যাই । রাত একটা নাগাদ জামাই উঠে জানায়, ঘরে মেয়ে নেই । চিৎকার চ্যাঁচামেচিতে গ্রামের লোকজনও জমায়েত করে । এরপর সকলে মিলে মেয়ের খোঁজ শুরু করে । ঘণ্টা খানেক পর পুকুরের ধার থেকে মেয়ের হাত-পা বাঁধা দেহ উদ্ধার হয় । আমাদের অনুমান, জামাই মেয়েকে খুন করেছে । এর আগেও একাধিকবার জায়গা-জমি নিয়ে মেয়ে-জামাইয়ের মধ্যে অশান্তি হয়েছিল ।”
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে । আপাতত অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top