News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৩ জন
Image

Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৩ জন

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): বাঙালির সবচেয়ে বড় উৎসব মিটতেই চড়চড়িয়ে বাড়ছে রাজ্যের করোনা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৩ জন। শনিবার এমনটা জানা গেছে রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যানে ।
রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৩ জন। যা শুক্রবারের থেকে অনেকটাই বেশি। বর্তমানে পজিটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৫ হাজার ৬৮৮ জন। একজনের প্রাণহানি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৫১৪ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ। উৎসবের মরশুমে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও।
তবে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা কিছুটা বেড়েছে। এদিন মারণ ভাইরাসকে হারিয়েছেন ৩০৫ জন। তার ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৯২ হাজার ২১১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৯ শতাংশ।
শনিবার ৫ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৬৫ লক্ষ ৫০ হাজার ৬৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৪.১১ শতাংশ। উৎসবের মরশুমেও টিকাকরণে কোনও উদাসীনতা লক্ষ্য করা যায়নি।

Releated Posts

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top