News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘৃণা ও হিংসা ছড়ানো দেশবিরোধী কাজ, সেই সমস্ত মানুষজনের বিরুদ্ধেই লড়াই কংগ্রেসের : রাহুল গান্ধী
Image

ঘৃণা ও হিংসা ছড়ানো দেশবিরোধী কাজ, সেই সমস্ত মানুষজনের বিরুদ্ধেই লড়াই কংগ্রেসের : রাহুল গান্ধী

টুমকুর, ৮ অক্টোবর (হি.স.): ঘৃণা ও হিংসা ছড়ানো দেশবিরোধী কার্যকলাপ, যাঁরা ঘৃণা ও হিংসা ছড়ায় সেই সমস্ত মানুষজনের বিরুদ্ধেই লড়াই কংগ্রেসের। শনিবার কর্ণাটকের টুমকুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিন সাংবাদিক সম্মেলন রাহুল বলেছেন, “আমার দৃষ্টিভঙ্গি হল, কে ঘৃণা ছড়াচ্ছে তা বিবেচ্য নয়, তারা কোন সম্প্রদায় থেকে এসেছে তাও বিবেচ্য নয়, ঘৃণা ও হিংসা ছড়ানো দেশবিরোধী কার্যকলাপ এবং আমরা এই ধরনের মানুষজনের বিরুদ্ধে লড়াই করব।” পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রসঙ্গে এই মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে রাহুল গান্ধী বলেছেন, ”আমরা নতুন শিক্ষানীতির বিরোধিতা করছি কারণ এটি আমাদের দেশের নীতি ও নৈতিকতার ওপর আঘাত, এটি আমাদের ইতিহাসকে বিকৃত করে। এটি কিছু মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে। আমরা একটি বিকেন্দ্রীকৃত শিক্ষা ব্যবস্থা চাই যা আমাদের সংস্কৃতিকে প্রতিফলিত করে।” রাহুল আরও বলেছেন, “আমি এই সত্যের বিরোধিতা করি যে বিজেপি সরকার ভারতের প্রতিটি ব্যবসায় ২-৩ জনকে একচেটিয়া করে তুলেছে, আমি এই পুঁজির কেন্দ্রীকরণের বিরুদ্ধে, আমি ব্যবসা বা সহযোগিতার বিরুদ্ধে নই।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top