News Flash

  • Home
  • দেশ
  • নাসিকের দুর্ঘটনায় ব্যথিত রাষ্ট্রপতি; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, অর্থ সাহায্য ঘোষণা
Image

নাসিকের দুর্ঘটনায় ব্যথিত রাষ্ট্রপতি; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, অর্থ সাহায্য ঘোষণা

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে যাত্রীবাহী বাসে আগুন লেগে মহারাষ্ট্রের নাসিকে ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী অর্থ সাহায্য ঘোষণা করেছেন। মহারাষ্ট্র সরকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। শনিবার ভোরে নাসিকে যাত্রিবাহী বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ১১ জন যাত্রীর। একই সঙ্গে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি এক টুইট বার্তায় জানিয়েছেন, নাসিকে বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নাসিকে ভয়াবহ এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, নাসিকের দুর্ঘটনাটি দুর্ভাগ্যজনক, ১১ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়াই আমাদের অগ্রাধিকার। তাঁদের চিকিৎসার খরচ সরকার বহন করবে সরকার। মৃতদের পরিজনদের ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top