News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই : হরদীপ সিং পুরি
Image

রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই : হরদীপ সিং পুরি

ওয়াশিংটন, ৮ অক্টোবর (হি.স.): রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই। জানিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ভারতীয় জনসংখ্যার স্বার্থে যেখান থেকে প্রয়োজন সেখান থেকেই তেল কিনবে। তাঁকে প্রশ্ন করা হয়, কেউ কী রাশিয়ান তেল কেনা বন্ধ করতে বলেছে? উত্তরে হরদীপ সিং পুরি জানান, একেবারেই ‘না’।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, আমেরিকা-ভারত কৌশলগত ক্লিন এনার্জি পার্টনারশিপ মিনিস্ট্রিয়াল মিটিং-এ ৫টি ওয়ার্কিং গ্রুপের কাজ পর্যালোচনা করা হয়েছে। উভয় পক্ষই সবুজ শক্তিতে অংশীদারিত্বকে শক্তিশালী ও নিবিড় করার জন্য সংকল্পবদ্ধ। হরদীপ সিং পুরি আরও জানিয়েছেন, পেট্রোল এবং ডিজেলের পরিপ্রেক্ষিতে, যদি উত্তর আমেরিকায় বৃদ্ধি ৪৩-৪৬% হয়, ভারতে আমরা দাম মাত্র ২ শতাংশ অথবা তার বেশি বাড়তে দিই। গ্যাসের পরিপ্রেক্ষিতে, গ্লোবাল বেঞ্চমার্ক ২৬০-২৮০% বেড়েছে এবং গ্যাসের দাম বৃদ্ধি ধারণ করার আমাদের নিজস্ব ক্ষমতা প্রায় ৭০ শতাংশ ছিল।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top