News Flash

  • Home
  • দেশ
  • মুম্বই বিমানবন্দরে ৮০ কোটি টাকার ১৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত
Image

মুম্বই বিমানবন্দরে ৮০ কোটি টাকার ১৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত

মুম্বই, ৬ অক্টোবর (হি.স.) : ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এর একটি দল মুম্বই বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৬ কেজি হেরোইন উদ্ধার করেছে। যার আন্তর্জাতিক বাজারে মূল্য ৮০কোটি টাকা বলে জানা গেছে। গ্রেফতার কেরলের বাসিন্দা বিনু পালকে জিজ্ঞাসাবাদ করছে ডিআরআই দল।

ডিআরআই সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৬ কেজি হেরোইন নিয়ে মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে ডিআরআই দল তদন্তের জন্য এক যাত্রীকে থামিয়ে তার ব্যাগ তল্লাশি করে। এই সময়, যাত্রীর ব্যাগে একটি বিশেষভাবে লুকানো হেরোইন পাওয়া যায়। ডিআরআই দল মাদক বাজেয়াপ্ত করে ব্যক্তিকে গ্রেফতার করে।
ডিআরআই জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বিনু জন এবং সে কেরালার বাসিন্দা। তিনি ডিআরআইকে জানান, এই হেরোইন ভারতে আনার জন্য এক বিদেশি নাগরিক তাকে কমিশন হিসেবে এক হাজার মার্কিন ডলার দিয়েছিল। জন অতীতেও ভারতে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল কিনা তাও তদন্ত করছে ডিআরআই দল।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top