News Flash

  • Home
  • দিনের খবর
  • নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদায় গন্ডগোল; আহত ৬ জন, তদন্তে পুলিশ
Image

নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদায় গন্ডগোল; আহত ৬ জন, তদন্তে পুলিশ

খেদা, ৪ অক্টোবর (হি.স.): নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদা জেলায় ঝামেলা। পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন ৬ জন, ভেঙেছে গাড়ির কাচও। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাতার তালুকার অন্তর্গত উন্ধেলা গ্রামে।

ডিএসপি (খেদা) রাজেশ গান্ধিয়া জানিয়েছেন, সোমবার রাতে উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় আরিফ ও জহির নামে দু’জনের নেতৃত্বে একটি গোষ্ঠী ঝামেলা শুরু করে। পরে তারা পাথর ছুঁড়লে ৬ জন আহত হন। ডিএসপি আরও জানিয়েছেন, অভিযুক্তদের শীঘ্রই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে এই ঝামেলার সূত্রপাত, তা জানা যায়নি।

Releated Posts

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত কেরলের কংগ্রেস বিধায়ক, স্থিতিশীল অবস্থা

পাথানামথিট্টা, ৫ আগস্ট (আইএএনএস): বন্যা-ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত হলেন কেরলের আরানমুলা কেন্দ্রের কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, ২২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন মাওবাদী গ্রেফতার

সেরাইকেলা (ঝাড়খণ্ড), ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় যৌথ মাওবাদী দমন অভিযানে মোট ২২ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Aug 5, 2026

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026
Scroll to Top