News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু
Image

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ থেকে বামুটিয়া ব্লকের বেড়িমুরা কমিউনিটি হলে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই ধান ক্রয় কর্মসূচি ৭ আগস্ট পর্যন্ত চলবে। কর্মসূচি অনুযায়ী প্রতি কুইন্টাল ধান ২ হাজার ৩৬৯ টাকা দরে ১৬০ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

বেড়িমুরা কমিউনিটি হলে ধান ক্রয় কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভভট্টাচার্য, বামুটিয়া কৃষি তত্ত্বাবধায়ক রাজু রবিদাস, সমাজসেবী শিবেন্দ্র দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে আরও উৎসাহ সৃষ্টি হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

Releated Posts

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকের ছায়া ভবানীপুরে

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন…

ByByNews Desk Sep 19, 2026

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ…

ByByNews Desk Sep 19, 2026

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top