News Flash

  • Home
  • খেলা
  • Football:এস.এম কাপ ফুটবলে খেলতে ত্রিপুরার ছেলেরা এখন দিল্লিতে
Image

Football:এস.এম কাপ ফুটবলে খেলতে ত্রিপুরার ছেলেরা এখন দিল্লিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। দিল্লি পৌঁছলো ত্রিপুরার স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শনিবার বিকেলে। রাতেই হয় ফুটবলারদের ডাক্তারি পরীক্ষা। তাতে স্পোর্টস স্কুলের প্রতিটি ফুটবলার উত্তীর্ণ হয়েছে। আজ আই পি এস সি দলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবেন বিপ্লব দেববর্মারা। সোমবার দুপুর দেড়টায় আম্বেদকর স্টেডিয়ামে হবে ম্যাচটি। দেশের রাজধানী দিল্লির অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা। ২ অক্টোবর থেকে। আসরে ত্রিপুরাকে ‘‌বি’ গ্রুপে রাখা হয়েছে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে আই পি এস সি, লক্ষ্যদ্বীপ এবং মহারাষ্ট্র। ৩ অক্টোবরের পর ৪ অক্টোবর দুপুর ২ টায় লক্ষ্যদ্বীপ এবং ৫ অক্টোবর দুপুর দেড়টায় মহারাষ্ট্রর বিরুদ্ধে খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। এদিন দিল্লি পৌঁছে স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”দিল্লিতে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে দলকে। বিশেষ করে শুক্রবার সন্ধ্যায় ট্রেনে প্রচুর সংখ্যক যাত্রী ছিলো। ফলে ছেলেরা ঠিকভাবে খেতে এবং ঘুমোতে পারেনি। ওই সমস্যা ছাড়া ছেলেরা ভালো ভাবেই এসেছে। আশাকরি হতাশ করবে না। সাফল্য পেয়েই রাজ্যে ফিরবো আমরা”। এদিন বিশ্রাম দেওয়া হয় ফুটবলারদের।‌ ত্রিপুরা স্পোর্টস স্কুল:‌ বিরু দেববর্মা, হর্তনজয় রিয়াং (‌সহ অধিনায়ক), মনি কলই, রাজীব সিং, পহর দেববর্মা, বিমল রিয়াং, বিপ্লব দেববর্মা (‌অধিনায়ক), জন জমাতিয়া, মাজারুল হুসেন, নবকিশোর সিনহা, থাংসরাং রিয়াং, বিট্টু জমাতিয়া, ভজন বীল, শান্তু দেববর্মা এবং জেমস ডার্লং।‌‌‌ কোচ:‌ শুভেনজিৎ সিনহা, ম্যানেজার:‌ রাজেশ রায় চৌধুরি।    ‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top