News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের জম্মু ও কাশ্মীর সফরকে কেন্দ্র করে উপত্যকায় সতর্কতা
Image

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের জম্মু ও কাশ্মীর সফরকে কেন্দ্র করে উপত্যকায় সতর্কতা

জম্মু, ১ অক্টোবর (হি.স.) : আগামী ৩ অক্টোবর সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে তিন দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর ঘিরে নিরাপত্তার বিষয়ে পুরো রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এজন্য লক্ষনপুর থেকে বারামুল্লা পর্যন্ত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। উধমপুরে দুটি বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজোরিতে এক মহিলার কাছ থেকে আইইডি উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজৌরি ও বারামুল্লায় জনসভা করবেন। রাজ্যের এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেলায় তল্লাশি চালানো হচ্ছে। আর এটি নিয়মিতভাবে চলছে।
জম্মু সফরে অমিত শাহ কনভেনশন সেন্টারে যাবেন। এজন্য এখন থেকে কনভেনশন সেন্টারের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্কিট হাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে এবং ক্যানাল রোডে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জম্মু এবং শ্রীনগর শহর ছাড়াও, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি দূরবর্তী এলাকায়ও নজরদারি এবং টহল বাড়িয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। এ সময় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top