News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested:জম্মুতে সাত কেজি গাঁজাসহ আটক দুই পাচারকারী
Image

Arrested:জম্মুতে সাত কেজি গাঁজাসহ আটক দুই পাচারকারী

জম্মু, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু শহরের উপকণ্ঠে সাতওয়ারি এলাকা থেকে মাদক গাঁজা পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃত মাদক পাচারকারী দুজনই ওই এলাকারা বাসিন্দা নন। দুজনেই রাজ্যের বাইরে থেকে গাঁজা পাচার করতে নিয়ে এসেছিলেন। ধৃতরা হলেন হরে রাম পারভেশ এবং লখন রাই। তারা দুজনই বিহারের বাসিন্দা। বর্তমানে তারা ব্রাহ্মণায় বসবাস করছেন৷

জম্মু পুলিশের গোয়েন্দা বিভাগের জেলার স্পেশাল ব্রাঞ্চের(ডিএসবি) জওয়ানরা খবর পেয়েছিলেন, কিছু লোক মাদক বিক্রি করতে সাতওয়ারি এলাকায় আসছে। খবর পেয়ে সাতোয়ারী থানার ডিএসবি সদস্যরা তল্লাশি চালায়। সেই সময় দুইজন কাঁধে ব্যাগ নিয়ে আসছিলেন।তাদের দুজনকেই দেখে সন্দেহ হয়। দুজনকেই তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশি করে ব্যাগটি খুললে তা থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুজনকেই হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। উভয় পাচারকারীর বিরুদ্ধে সাতোয়ারী থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top