News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ৮ বছর ধরে পরিকাঠামোকে জনগণের আশা-আকাঙ্খার সঙ্গে যুক্ত করা হয়েছে : প্রধানমন্ত্রী
Image

বিগত ৮ বছর ধরে পরিকাঠামোকে জনগণের আশা-আকাঙ্খার সঙ্গে যুক্ত করা হয়েছে : প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.): বিগত ৮ বছর ধরে পরিকাঠামোকে জনগণের আশা-আকাঙ্খার সঙ্গে যুক্ত করা হয়েছে। গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ও আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “গতির পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে চিন্তাধারায় বিরাট পরিবর্তন এসেছে এখন। বিগত ৮ বছর ধরে পরিকাঠামোকে জনগণের আশা-আকাঙ্খার সঙ্গে যুক্ত করেছি আমরা। একটা সময় ছিল যখন নির্বাচনী লাভ-ক্ষতির কথা মাথায় রেখেই পরিকাঠামো সংক্রান্ত ঘোষণা করা হতো।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “স্বাধীনতার অমৃতকালে উন্নত ভারত গড়ে তুলতে হলে আধুনিক পরিকাঠামো তৈরিতে আমাদের আরও গতি দিতে হবে। গুজরাটে ডাবল ইঞ্জিনের সরকারও এর জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “কীভাবে একটি যমজ শহর গড়ে ওঠে তার একটি দুর্দান্ত উদাহরণ গান্ধীনগর-আহমেদাবাদ। একই মডেল অনুসরণ করে গুজরাটে বিভিন্ন যমজ শহর গড়ে উঠছে। মানুষ এতদিন নিউইয়র্ক-নিউ জার্সির কথা বলত। আমাদের ভারতও পিছিয়ে থাকবে না।”

এদিন সকালে গুজরাটের গান্ধীনগর স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে উন্নত প্রযুক্তিতে সজ্জিত গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তিনি বলেছেন, “বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভিতরে একটি বিমানের তুলনায় ১০০ গুণ কম শব্দ হয়। যারা বিমানে ভ্রমণ করতে অভ্যস্ত, তাঁরা বন্দে ভারত ট্রেনের অভিজ্ঞতা পেলেই তা পছন্দ করবেন।”

Releated Posts

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026

আজম খানকে বাঁচতে দিতে চান না সপা নেতারা, তাঁর কালো কাজের খবর তাঁরাই ফাঁস করেন: ওপি রাজভর

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলে বন্দি প্রাক্তন রামপুরের সাংসদ আজম খানের ক্রমবর্ধমান আইনি জটিলতার জন্য সমাজবাদী পার্টি (সপা)…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top