News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতীক্ষার সমাপ্তি, গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী
Image

প্রতীক্ষার সমাপ্তি, গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, গান্ধীনগর ক্যাপিটাল-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গুজরাটের গান্ধীনগর স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে উন্নত প্রযুক্তিতে সজ্জিত গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করার পর ট্রেনটি নিরীক্ষণ করেন প্রধানমন্ত্রী, কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে।

কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল, ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা, বিশ্বমানের এই ট্রেন দেশের সমস্ত বড় শহরকে সংযুক্ত করবে। এর মধ্যে প্রথমটি গুজরাটের গান্ধীনগর এবং মহারাষ্ট্রের মুম্বইয়ের মধ্যে শুরু হয়েছে। উন্নত প্রযুক্তিতে সজ্জিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি, দ্বিতীয় পর্বে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ থাকবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অনেক বেশ আপগ্রেড, যে কারণে ট্রেনের গতিও বেশি। বন্দে ভারত এক্সপ্রেস— এই ট্রেন সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে ভারতেই। এই ধরনের ট্রেন তৈরিতে ব্যবহার করা হয়েছে ‘সেল্ফ প্রপেল্ড’ ইঞ্জিন। অর্থাৎ, আলাদা করে নেই কোনও ইঞ্জিন। ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় দরজা। বসার ব্যবস্থা থাকবে বাতানুকূল। চেয়ারগুলি ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। ২০২৩-এর ১৫ আগস্টের মধ্যে গোটা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। তার পর তা দাপিয়ে বেড়াবে দেশের বিভিন্ন প্রান্তে।

Releated Posts

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026

আজম খানকে বাঁচতে দিতে চান না সপা নেতারা, তাঁর কালো কাজের খবর তাঁরাই ফাঁস করেন: ওপি রাজভর

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলে বন্দি প্রাক্তন রামপুরের সাংসদ আজম খানের ক্রমবর্ধমান আইনি জটিলতার জন্য সমাজবাদী পার্টি (সপা)…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top