News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা, হেলদোল নেই প্রশাসনের
Image

খোয়াইয়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷   খোয়াইয়ে পূজোর মরশুমেও রাস্তাঘাটের বেহাল দশা ঘুচেনি৷ অবস্থা চরম আকার ধারণ করেছে৷ ভোগান্তি পৌঁছেছে শেষ সীমায়৷ ছাড়িয়েছে সবরকমের সহ্যের সীমারেখা৷ অবস্থা চরমতম আকার ধারণ করলেও পূর্ত দপ্তরের নেই কোন হেলদোল৷ নিশ্চিতভাবেই বলা যায় যে, খোয়াই মহকুমায় এবারে ভগ্ণদশার রাস্তাঘাটের দৌলতে মানুষের শারদোৎসবের আনন্দ মাটি হতে বসেছে৷ কারোরই কোন মাথাব্যাথা নেই৷ ত্রিস্তর পঞ্চায়েত, এ ডি সি, বি এ সি, প্রশাসন সবাই নীরব দর্শক৷ উৎসবের সময় আগে ভাঙাচোরা রাস্তাঘাটের একটু আধটু সংস্কার হতো৷ কিন্তু এখন সেরকম কিছুই দেখা যাচ্ছে না৷ খোয়াইয়ের ধলাবিল থেকে হাতকাটা যাওয়ার রাস্তার অবস্থা সবচেয়ে বেশী করুণ৷ চার কিলোমিটার রাস্তায় দশ বারোটিরও বেশী জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে আছে৷ জল জমে জলাশয় হয়ে আছে৷ সংস্কার নেই৷ অস্তিত্ব বুঝা দুষ্কর পূর্ত দপ্তরের৷ খোয়াইয়ের সিঙ্গিছড়া বেলতলী থেকে মধ্য সিঙ্গিছড়া হয়ে লাঠাবাড়ী পর্য্যন্ত রাস্তার অবস্থাও সেরকম৷ সংস্কারের নামগন্ধ নেই৷ শহরের লালছড়া এলাকায় সব রাস্তাঘাট ভেঙে ভেঙে চৌচির৷ পুর পরিষদ, ব্লক, বি এ সি , এ ডি সি, ত্রিস্তর পঞ্চায়েত সবাই হেলদোলহীন৷ নীরব দর্শকের ভূমিকা সরকারের৷পুরো মহকুমা জুড়ে রাস্তাঘাটের বেহাল দশায় মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে৷ জনদুর্ভোগের শেষ নেই৷ এ ডি সি এলাকায়ও রাস্তাঘাটের জীর্ণদশা৷শারদোৎসবের আনন্দ এবারে রাস্তাঘাটের কারণে মহকুমার জাতি উপজাতি মানুষের মাটি হতেই বসেছে৷সর্বস্তরের মানুষের জিজ্ঞাসা, পুর পরিষদ বা ত্রিস্তর পঞ্চায়েত আছে কোনদিনের জন্য? রাস্তাঘাট ভাঙতে ভাঙতে একেবারে অন্তিম পর্য্যায়ে গিয়ে পৌঁছেছে৷ চলাফেরাই দায়৷ এরপরেও ঘুম ভাঙেনা সরকারের! আর কবে জাগবে মডেল রাজ্যের সরকার ! পূজোর কয়েকটা দিনের জন্য অন্ততঃ রাস্তাঘাটগুলো একটু ভদ্রস্থ করে দিক সরকার৷ এটাই এখন খোয়াইবাসীর আকুল আবেদন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top