News Flash

  • Home
  • দেশ
  • যমুনার জলস্তর বিপদসীমার আরও ঊর্ধ্বে, তৎপরতাও বেড়েছে প্রশাসনের
Image

যমুনার জলস্তর বিপদসীমার আরও ঊর্ধ্বে, তৎপরতাও বেড়েছে প্রশাসনের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): ভয় বাড়াচ্ছে যমুনা নদীর জল, ক্রমশ ফুঁসছে নদীর জলস্তর। ইতিমধ্যেই বিপদসীমা পার করেছে যমুনার জল। এর জেরে নিচু এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। বুধবার সকালে যমুনা নদীর জলস্তর বাড়তে বাড়তে বিপদসীমার আরও ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ যমুনা নদীর জলস্তর বিপদসীমার অতিক্রম করে ২০৬.৬৯ মিটারে পৌঁছে যায়। যমুনা নদীর বিপদসীমা ২০৫.৩৩ মিটার। চলতি বছরে এই প্রথম জলস্তর এত উঁচু হল যমুনা নদীর।

নদীর জল বিপদসীমা পার করতেই তৎপর হয়েছে প্রশাসন। নিচু এলাকা থেকে বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানো হয়েছে। নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। চলতি বছরে এ নিয়ে দু’বার যমুনার জলস্তর বাড়ল। গত ১২ অগস্ট যমুনা জলস্তর বিপদসীমা পার করেছে। সে বার প্রায় নদী তীরবর্তী নিচু এলাকা থেকে প্রায় সাত হাজার মানুষকে সরানো হয়েছিল। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর থেকে টানা চার দিন বৃষ্টি হয়েছে দিল্লিতে। তার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top