News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্ৰকৃতির রোষে নিম্ন সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্প, জলমগ্ন পাওয়ার হাউস, মূল বাঁধের ওপর দিয়ে বইছে বন্যার জল
Image

প্ৰকৃতির রোষে নিম্ন সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্প, জলমগ্ন পাওয়ার হাউস, মূল বাঁধের ওপর দিয়ে বইছে বন্যার জল

ডিব্ৰুগড় (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : প্রবল বর্ষণের ফলে ভূমিধস ও বন্যাসৃষ্ট পরিস্থিতিতে অসম-অরুণাচল প্ৰদেশ সীমান্তবর্তী গেরুকামুখে নিৰ্মীয়মাণ সুবনশিরি লোয়ার হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট (এসএলএইচপি) সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে। পাওয়ার হাউস ডুবে যাওয়ায় বাঁধের কাজ বন্ধ।

অরুণাচল প্রদেশে গত তিনদিন ধরে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে গত ২৩ তারিখ রাতে পাহাড়ের হড়কা বান ও ভূমিধসের কবলে পড়েছে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিচি)। আজ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এনএইচপিসির মূল বাঁধের ওপর দিয়ে তীব্রগতিতে বন্যার জল প্রবাহিত হচ্ছে। গেরুকামুখ পাহাড়ের বিরাট এক অংশ ধসে পড়ায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হৈছে। প্ৰকল্পের ২ এবং ১ নম্বর টানেলের মুখে ধসে পড়েছে পাহাড়।

ইতিমধ্যে নির্মীয়মাণ এসএলএইচপি প্ৰকল্পে কাজকৰ্ম বন্ধ করে নিরাপদ স্থানে শ্ৰমিকদের নিয়ে যাওয়া হয়েছে। এনএইচপিচি-র পদস্থ জনৈক আধিকারিক বলেন, ‘আমরা সাধারণত বর্ষার মরশুমে কাজ করি না। প্রকল্পের কাজ শীঘ্র শেষ করতে গিয়ে এবার কাজে হাত দেওয়া হয়েছিল। জলের স্তর কমলে আবার কাজ শুরু করব। বাঁধ নির্মাণের কাজ কিছু দিনের জন্য বন্ধ থাকবে। তবে পুরো প্রকল্পটি বন্ধ থাকবে না।’

আধিকারিক জানান, জলের স্তর বিপদসীমা অতিক্রম করায় পাওয়ার হাউসের গার্ডওয়াল ভেঙে গেছে। অন্যদিকে, নিম্নাঞ্চলে প্লাবিত বন্যার আশঙ্কায় পাঁচটি টানেলের মধ্যে দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর জেলায় অবিরাম বর্ষণে ডান তীরের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, প্রকল্পটির প্রায় ৯০ শতাংশ নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু নির্মাণ সংস্থা এনএইচপিসি প্রকল্পটি পুরোপুরি সুরক্ষিত রাখতে সক্ষম হচ্ছে না।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top