News Flash

  • Home
  • দিনের খবর
  • Draupadi Murmu:আগামীকাল ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর কর্ণাটক সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

Draupadi Murmu:আগামীকাল ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর কর্ণাটক সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : আগামীকাল ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর কর্ণাটক সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তাঁর প্রথম কোনো রাজ্যে সফর।

রাষ্ট্রপতি মুর্মু ২৬ সেপ্টেম্বর মহীশূরের চামুন্ডি পাহাড়ে অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দিরে প্রার্থনার মাধ্যমে দশ দিনব্যাপী মহীশূর দশেরা উৎসবের উদ্বোধন করবেন। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে। একই দিনে, তিনি হুবলিতে হুবলি-ধারওয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত ‘পাউরা সম্মান’ অনুষ্ঠানেও যোগ দেবেন। তিনি ধারওয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ধারওয়াদের নতুন ক্যাম্পাসও উদ্বোধন করবেন।
পরদিন ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ইন্টিগ্রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিন উত্পাদন সুবিধার উদ্বোধন করবেন। সেই উপলক্ষে, তিনি ভার্চুয়াল জোনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (দক্ষিণ অঞ্চল) এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। একই দিনে, রাষ্ট্রপতি সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং বেঙ্গালুরুতে তাঁর সম্মানে কর্ণাটক সরকার আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায়ও যোগ দেবেন।

রাষ্ট্রপতি ২৮ সেপ্টেম্বর তিনি নয়াদিল্লিতে ফিরবেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top