News Flash

  • Home
  • খেলা
  • হন্ডুরাসের বিরুদ্ধে জোড়া গোল মেসির, তিন গোলে জয় আর্জেন্টিনার
Image

হন্ডুরাসের বিরুদ্ধে জোড়া গোল মেসির, তিন গোলে জয় আর্জেন্টিনার

মায়ামি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিরুদ্ধে সহজ জয় পেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে মেসিবাহিনী।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাউতারো মার্তিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল জড়ান মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে হন্ডুরাসকে কোণঠাসা করে আর্জেন্টিনা।
ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। ডি বক্সের ভেতর পাপু গোমেসের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মার্তিনেস। এতে করে ১-০তে লিড নেয় আর্জেন্টিনা।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান মেসি। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ম্যাচের শেষ দিকে ৮৪তম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ ছিল মেসির। ডি বক্সের ভেতর থেকে নেয়া শট ক্রসবারের ওপর দিয়ে গেলে তা আর হয়নি।
হন্ডুরাসের বিরুদ্ধে জয়ের মধ্য দিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। এর আগে ১৯৯১-৯৩ সালে টানা ৩৩ ম্যাচে জয় ছিল আর্জেন্টিনার।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top