News Flash

  • Home
  • দিনের খবর
  • Partha Chatterjee :‘এমন দুর্নীতি দেশে বিশেষ দেখা যায়নি, লোককে কী জবাব দেব?’, পার্থকাণ্ডে ফের তোপ সৌগতর
Image

Partha Chatterjee :‘এমন দুর্নীতি দেশে বিশেষ দেখা যায়নি, লোককে কী জবাব দেব?’, পার্থকাণ্ডে ফের তোপ সৌগতর

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কেই মাথা বলে দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কীর্তিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকেও। বৃহস্পতিবার তা স্বীকার করে নিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, “এমন দুর্নীতি দেশে বিশেষ দেখা যায়নি, লোকের কাছে কী জবাব দেব?”

এর আগেও একাধিকবার পার্থকাণ্ডে তোপ দেগেছেন সৌগতবাবু। গত ২০ সেপ্টেম্বর তিনি বলেন, “পার্থ-র বান্ধবীর ফ্ল্যাটে টাকা উদ্ধার হয়েছে, অনুব্রত-র থেকে সেরকম উদ্ধার হয়নি। এবার তৃণমূল সাংসদ স্বীকার করে নিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে দলকে। সৌগতবাবু বলেন, “এমন দুর্নীতি দেশে আগে বিশেষ দেখা যায়নি। লালুপ্রসাদ জেল খাটলেও টাকা উদ্ধার হয়নি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের থেকে ৩-৪ কোটি উদ্ধার হয়েছে। ৫০ কোটি টাকার ছবি না দেখলে বিশ্বাস করতে পারতাম না।” এরপরই তিনি বলেন, “টাকার পাহাড় দেখার পর লোকের কাছে কী জবাব দেব? ওই বিড়ম্বনা, লজ্জা তো আমাদের আছেই।” শুধু সৌগতবাবু নন, দলের অনেক নেতার গলাতেই এক সুর।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top