News Flash

  • Home
  • দিনের খবর
  • বেহাল রাজ্য সড়ক মেরামতের দাবিতে বড়জোড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির
Image

বেহাল রাজ্য সড়ক মেরামতের দাবিতে বড়জোড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

বাঁকুড়া, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বেহাল রাজ্য সড়ক মেরামতের দাবিতে বাঁকুড়ার বড়জোড়ায় মাথায় পট্টি বেঁধে মিছিল ও প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা । বৃহস্পতিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিল করে চৌরাস্তার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ।

বিজেপি নেতা কর্মীদের দাবি বড়জোড়া ব্লকের বিভিন্ন গ্রামীণ রাস্তার অবস্থা সাম্প্রতিক কালে বেহাল হয়ে পড়েছে। রাজ্য সড়কের অবস্থাও তথৈবচ। এই পরিস্থিতিতে প্রতিদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। বিভিন্ন দুর্ঘটনায় পথ চলতি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে।

রাস্তায় বেরিয়ে আহত হচ্ছেন অধিকাংশ মানুষ। কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য প্রশাসন। স্থানীয় তৃণমূল বিধায়ক সব জেনে শুনেও বিষয়টি নিয়ে নীরব। এই পরিস্থিতিতে বিজেপি নেতা কর্মীরা মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় নামে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মাথায় গুলি করার মন্তব্যের প্রতিবাদও জানানো হয় মিছিল থেকে। মাথায় খেলনা বন্দুক ঠেকিয়ে প্রতীকী প্রতিবাদ জানান বিজেপি নেতা কর্মীরা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top