News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ বিহার এক্সপ্রেস ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল
Image

দক্ষিণ বিহার এক্সপ্রেস ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল

পটনা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আসানসোল এবং টাটানগর হয়ে বিহার থেকে ছত্তিশগড়ের দুর্গে যাওয়া দক্ষিণ বিহার এক্সপ্রেস আগামী আট দিনের জন্য অর্থাৎ ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রায়গড় ও ঝাড়সুগুড়ার মধ্যে চতুর্থ লাইন সংযোগের কাজ শুরু করা। এই কারণে, টাটানগর এবং চক্রধরপুরের মধ্য দিয়ে যাওয়া হাওড়া মুম্বই এবং ওড়িশা রুটে ১০ জোড়া ট্রেনের চলাচল প্রভাব পড়বে।

এই রুটে যে প্রধান ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে রাজেন্দ্র নগর দক্ষিণ বিহার এক্সপ্রেস ২২ থেকে ২৯ সেপ্টেম্বর, পুরী ঋষিকেশ উৎকল এক্সপ্রেস ২১ থেকে ২৮ সেপ্টেম্বর, পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস ২১ থেকে ২৮ সেপ্টেম্বর, টাটানগর ইতওয়ারি এক্সপ্রেস ২২ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর টাটা বিলাসপুর এক্সপ্রেস 21 থেকে 29 সেপ্টেম্বর, হাওড়া মুম্বাই এক্সপ্রেস ২১ থেকে ২৮ সেপ্টেম্বর। এই ট্রেনগুলি ছাড়াও, হাওড়া থেকে মুম্বই এবং পুনে যাওয়ার দুরন্ত এক্সপ্রেস ২২ থেকে ২৯ সেপ্টেম্বর বাতিল থাকবে।
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, এই ট্রেনগুলি ছাড়াও অনেকগুলি ট্রেন পরিবর্তিত রুটে চালানো হবে। ট্রেন বাতিলের পর ট্রেনের টিকিট বুক করা যাত্রীদের মোবাইলে রেল প্রশাসনের পক্ষ থেকে মেসেজ পাঠানো হচ্ছে।

Releated Posts

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top