News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজু শ্রীবাস্তবের জীবনাবসানে স্তব্ধ রাজনাথ, অমিত শাহ জানালেন কৌতুকশিল্পীর স্বতন্ত্র শৈলী ছিল
Image

রাজু শ্রীবাস্তবের জীবনাবসানে স্তব্ধ রাজনাথ, অমিত শাহ জানালেন কৌতুকশিল্পীর স্বতন্ত্র শৈলী ছিল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): বিশিষ্ট কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারের মাধ্যমে শোকপ্রকাশ করে জানিয়েছেন, “প্রখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। একজন দক্ষ শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন প্রাণবন্ত মানুষও ছিলেন। সামাজিক ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকবার্তায় জানিয়েছেন, “প্রখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের স্বতন্ত্র শৈলী ছিল, তিনি নিজস্ব আশ্চর্যজনক প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তাঁর মৃত্যু শিল্পকলা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাঁদের এই কষ্ট সহ্য করার শক্তি প্রদান করুক। ওম শান্তি।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top