নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২০ সেপ্টেম্বর ৷।ভেইকেলস চেকিং চলাকালিন সময়ে বাইক দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করলো বাইখোড়া থানার এক কনষ্টেবলকে৷ ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার বাইখোড়া থানার পুলিশ রাত্র আনুমানিক ৭ টা ১৫ মিনিট নাগাদ লক্ষীছড়া রাস্তার দিকে ভেইকেলস চেকিংয়ে বসে৷
এরইমধ্যে টি আর ০৮ ই ৪৭৩২ নাম্বারের একটি বাইকে কাগজপত্র দেখানোর জন্য সিগনাল দিতেই বাইক চালক ডলিরাম রিয়াং বাইকটি দ্রুত গতিতে এনে কর্তব্যরত কনষ্টেবল কামাল হোসেনের গায়ে লাগিয়ে দেয়৷ এতে করে বাইকের ধাক্কায় কর্তব্যরত কনষ্টেবল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়৷
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আহত কনষ্টেবলকে চিকিৎসারজন্য বাইখোড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত কনষ্টেবলের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে৷ দুর্ঘটনার পরবর্তী সময় বাইকটি ও বাইক চালককে আটক করে বাইখোড়া থানায় নিয়ে যায় পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বাইখোড়া থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে বাইক চালককে৷

Arrest:পুলিশ কনস্টেবলকে হত্যার চেষ্টা, বাইক সহ আটক যুবক
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















