News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:পুলিশ কনস্টেবলকে হত্যার চেষ্টা, বাইক সহ আটক যুবক
Image

Arrest:পুলিশ কনস্টেবলকে হত্যার চেষ্টা, বাইক সহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২০ সেপ্টেম্বর ৷।ভেইকেলস চেকিং চলাকালিন সময়ে বাইক দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করলো বাইখোড়া থানার এক কনষ্টেবলকে৷ ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার বাইখোড়া থানার পুলিশ রাত্র আনুমানিক ৭ টা ১৫ মিনিট নাগাদ লক্ষীছড়া রাস্তার দিকে ভেইকেলস চেকিংয়ে বসে৷  
এরইমধ্যে টি আর ০৮ ই ৪৭৩২ নাম্বারের একটি বাইকে কাগজপত্র দেখানোর জন্য সিগনাল দিতেই বাইক চালক ডলিরাম রিয়াং বাইকটি দ্রুত গতিতে এনে কর্তব্যরত কনষ্টেবল কামাল হোসেনের গায়ে লাগিয়ে দেয়৷  এতে করে বাইকের ধাক্কায় কর্তব্যরত কনষ্টেবল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়৷
 দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আহত কনষ্টেবলকে চিকিৎসারজন্য বাইখোড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত কনষ্টেবলের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে৷  দুর্ঘটনার পরবর্তী সময় বাইকটি ও বাইক চালককে আটক করে বাইখোড়া থানায় নিয়ে যায় পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বাইখোড়া থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে বাইক চালককে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top