News Flash

  • Home
  • দিনের খবর
  • বুধবার থেকে দুদিনের গুজরাটে সফরে যাচ্ছেন নড্ডা
Image

বুধবার থেকে দুদিনের গুজরাটে সফরে যাচ্ছেন নড্ডা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে এবং সাংগঠনিক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করতে আগামী বুধবার থেকে দুদিনের সফরে গুজরাট সফরে যাচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

নড্ডা আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় গান্ধীনগরের নভোইতে প্যাটেল ফার্মে বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে আয়োজিত “নমো কিষান পঞ্চায়েত: ই-বাইক” প্রোগ্রাম চালু করবেন। এর পরে, তিনি গান্ধীনগরের হোটেল লীলায় “মেয়রস সামিটে” অংশ নেবেন।
দুপুর ২ টায় বিজেপি সভাপতি রাজকোট শহরের রেসকোর্স গ্রাউন্ডে পৌর কর্পোরেশনের সদস্য, পৌর কাউন্সিলর এবং সমবায় সংস্থার নির্বাচিত প্রতিনিধিদের একটি বিশাল সম্মেলনে ভাষণ দেবেন এবং বিকাল ৫ টায় তিনি মরবিতে একটি বিশাল রোড শো করবেন। এরপর রাত সাড়ে ৮টায় গান্ধীনগরের হোটেল লীলায় ‘বীরাঞ্জলি অনুষ্ঠানে’ অংশ নেবেন তিনি।

পরের দিন, বুধবার ২১ সেপ্টেম্বর বিজেপি সভাপতি সকাল ১০টায় গান্ধীনগরের রাজ্য বিজেপি দফতরে শ্রীকলামে রাজ্য বিজেপির পদাধিকারীদের এবং রাজ্য বিজেপি মোর্চা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। এর পরে, রাজ্য বিজেপি অফিসেই তিনি গুজরাটের বিজেপির লোকসভা এবং রাজ্যসভার সাংসদের সঙ্গে বৈঠক করবেন।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top