News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের দুর্যোগের ভ্রুকুটি; ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তাল হতে পারে সমুদ্র
Image

ফের দুর্যোগের ভ্রুকুটি; ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তাল হতে পারে সমুদ্র

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দুর্গোৎসবের প্রস্তুতির মধ্যেই ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বর্ষণে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

মঙ্গলবার উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, কলকাতায় ভারী বৃষ্টি হবে কি না, এখনও স্পষ্ট নয়। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র। বুধবার ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে মৎস্যজীবীদের মাঝ সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কখনও রোদ, আবার কখনও মেঘ। সোমবার সকালে কলকাতা ও সংলগ্ন জেলার আকাশের ছবিটা ছিল খানিকটা এরকমই। রোদের দাপট বেশ ভালই ছিল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top