News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রাজ্যে মোট সংক্ৰমিতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে
Image

উত্তরাখণ্ডে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রাজ্যে মোট সংক্ৰমিতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

দেহরাদূন, ১৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। ভারপ্রাপ্ত স্বাস্থ্য সচিব ডাঃ আর রাজেশ কুমার জানিয়েছেন, ডেঙ্গুর বিস্তার রোধে সমস্ত জেলায় নির্দেশিকা জারি করা হয়েছে। এখনও অবধি, রাজ্যের পাঁচটি জেলায় ডেঙ্গুর ঘটনা রিপোর্ট করা হয়েছে। স্বস্তির বিষয় হল ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি উত্তরাখণ্ডে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর অবধি দেহরাদূনে আক্রান্তের সংখ্যা ২৭৯, হরিদ্বারে ১২৩, নৈনিতালে ৮, পাউরি গাড়োয়ালে ৬৯, তেহরি গাড়োয়ালে ২২। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুর প্রকোপ রুখতে তৎপর হয়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Releated Posts

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026

আইআইটি বম্বের পড়ুয়া সাহিলের পরিবারের সঙ্গে কথা রাহুল গান্ধীর, ন্যায়বিচারে পাশে থাকার আশ্বাস

মুম্বই, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে ন্যায়বিচারের দাবিতে তাঁদের পাশে…

ByByNews Desk Sep 24, 2026

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top