News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP:নবান্ন অভিযানে আক্রান্ত কর্মীদের দেখতে তাদের বাড়িতে গেলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষকরা
Image

BJP:নবান্ন অভিযানে আক্রান্ত কর্মীদের দেখতে তাদের বাড়িতে গেলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষকরা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নবান্ন অভিযানে আহত দলীয় কর্মীদের বাড়িতে গেলেন বিজেপির পর্যটকরা । রবিবার আমহার্স্ট স্ট্রিট, বেলেঘাটায় জখম দলীয় কর্মীদের বাড়িতে যান সুনীল বনশল এবং আশা লাকরা। সঙ্গে ছিলেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি কল্যাণ চৌবে।

এদিন সকালে প্রথমে আমহার্স্ট স্ট্রিটে সুবোধ দাসের বাড়িতে যান তাঁরা। সেখানে জখম কর্মীর সঙ্গে কথা বলেন। পরিবারের কুশল সংবাদ দেন। মেডিক্যাল রিপোর্টও দেখেন। এরপর তাঁরা চলে যান বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী রীতা রজকের বাড়িতে। তাঁর এক্স রে রিপোর্ট দেখেন কেন্দ্রীয় নেতারা। পাশে থাকার বার্তা দিয়ে চলে আসেন নবান্ন অভিযানে জখম কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতে। তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন।

এদিকে নবান্ন অভিযানে পুলিশি জুলুমের অভিযোগ শোনা গেল রাজ্যের পর্যবেক্ষকের গলাতেও। সুনীল বনশল জানান, এনিয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে। অর্থাৎ নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য প্রশাসনের উপর চাপ তৈরির চেষ্টা করতে গেরুয়া শিবির। 

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top