News Flash

  • Home
  • দিনের খবর
  • Alipurduar:আলিপুরদুয়ারে ঝোরার পাড়ভাঙনে বিচ্ছিন্ন পানীয় জলের পাইপলাইন, বন্ধ পরিষেবা
Image

Alipurduar:আলিপুরদুয়ারে ঝোরার পাড়ভাঙনে বিচ্ছিন্ন পানীয় জলের পাইপলাইন, বন্ধ পরিষেবা

রাঙ্গালিবাজনা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আলিপুরদুয়ারের বীরপাড়া ব্লকের শিশুবাড়িতে নাককাটি ঝোরার পাড়ভাঙনে চাঁপাগুড়ি এলাকায় পানীয় জল সরবরাহের মূল পাইপলাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে ওই এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ।

জনস্বাস্থ্য কারিগরি দফতরের শিশুবাড়ি পাম্প স্টেশন সূত্রের খবর, কয়েকদিন আগেই পরীক্ষামূলকভাবে ওই নতুন পাইপলাইনে জল ছাড়া শুরু হয়েছিল। পাইপলাইন ভেঙে যাওয়ায় জল গিয়ে পড়ছে ঝোরায়। তাই ওই পাইপলাইনে জল ছাড়া বন্ধ রয়েছে। পাম্প অপারেটররা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

চাঁপাগুড়ি এলাকায় কয়েক মাস আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছোনো শুরু হয়নি। জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রের খবর, বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার পর পরীক্ষামূলকভাবে পানীয় জল ছেড়ে বিভিন্ন পাইপের বিভিন্ন অংশগুলি পরীক্ষা করে দেখা হচ্ছিল। কোনও ত্রুটি থাকলে তা সারাই করা হচ্ছিল। কিন্তু জল ছাড়া শুরুর কয়েকদিন পরই মুজনাই রেলস্টেশন সংলগ্ন এলাকায় নাককাটি ঝোরার পাড়ভাঙনে মূল পাইপলাইনটি খুলে নদীতে পড়ে যায়।

প্রসঙ্গত, রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েতের শিশুবাড়ির বিভিন্ন এলাকায় রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নাককাটি ঝোরার পাড়ভাঙন। রেলস্টেশন লাগোয়া রেল কালভার্ট এলাকা ছাড়াও শিশুবাড়িহাটের পশ্চিমে ওই ঝোরার পাড়ভাঙনে বাগান ও বাড়ি সংকটে পড়েছে। স্টেশন লাগোয়া এলাকায় কৃষিজমি, বাগান, ক্ষতিগ্রস্ত। বড় বড় গাছ উপরে পড়েছে ঝোরায়। মিল চৌপথি এলাকাতেও একই ছবি। সেখানে বেশ কয়েক বিঘা জমি নাককাটির গর্ভে তলিয়ে গিয়েছে। যদিও মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য সাজিদ আলম জানান, মিল চৌপথি এলাকায় একটি পাড়বাঁধ তৈরির জন্য বোল্ডার আনা হয়েছে। কিন্তু আরও বেশ কয়েকটি জায়গায় পাড়বাঁধ তৈরি করা দরকার। বিষয়টি তিনি প্রশাসনের নজরে এনেছেন বলে জানান।

Releated Posts

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গের ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক যাচাই পর্ব শেষ হওয়ার পর প্রায় ৯১…

ByByNews Desk Apr 7, 2026

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top