News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dilip Ghosh:ক্রিমিনালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে, টিটাগড় বিস্ফোরণে মন্তব্য দিলীপ ঘোষের
Image

Dilip Ghosh:ক্রিমিনালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে, টিটাগড় বিস্ফোরণে মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : টিটাগড়ে শনিবার স্কুল চলাকালীন সেই স্কুলের ছাদের উপর বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। রবিবার তিনি নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে নিজের প্রতিক্রিয়া ফের এক বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, যত ক্রিমিনালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে ।

টিটাগড়ে স্কুলের ছাদের উপর বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় এলাকায় । স্কুলের মধ্যে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়। এই বোমা বিস্ফোরণ ছাদের বদলে স্কুলের মধ্যে হলে বড়সড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা প্রায় সকলেরই। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কথায়, ” টিটাগড় ব্যারাকপুরে বিস্ফোরণ বোম বন্দুক এটা নতুন কিছু নয়। ওখানকার রাজনীতিটাই এরকম। মাঝে অর্জুন সিং আমাদের দিকে এসেছিলেন কিন্তু তাঁর উপরে আক্রমণ হতো তাই বাধ্য হয়ে চলে গিয়েছেন। যত ক্রিমিনালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে । কাজ নেই, বহু বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে । তাদের হাতে বোম বন্দুক দিয়ে দেওয়া হচ্ছে। তোলাবাজি করে খাচ্ছে। একেই শিক্ষার যে দুর্নীতি তার মধ্যে স্কুলে যদি এইভাবে বোমাবাজি হয় তাহলে কি বাবা-মা ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন?

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top