News Flash

  • Home
  • দেশ
  • Covid 19:দেশে লাগাতার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, আক্রান্ত ৫,৬৬৪ জন
Image

Covid 19:দেশে লাগাতার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, আক্রান্ত ৫,৬৬৪ জন

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ফের চিন্তা বাড়ানো শুরু করেছে করোনা। নতুন করে এই মারণ ভাইরাস ফের বিস্তার শুরু করে দিয়েছে। গত কয়েকদিন টানা বেড়ে চলেছে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে উদ্বেগজনক পজিটিভিটি রেটও। এখনও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা পাঁচ হাজারের উপরেই থাকছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ৫ হাজারের বেশি। সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৪৭ হাজার ৯২২ জন। আগের দিনের থেকে প্রায় হাজার খানেক বেড়েছে এই অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা আগের দিনের প্রায় সমানই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৩৩৭।
মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৯২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও এখনও চিন্তা থাকছে পজিটিভটি রেট নিয়ে। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯৬ শতাংশের কাছাকাছি। একাধিক রাজ্যে এই সংক্রমণের হার ৩ শতাংশেরও বেশি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top