News Flash

  • Home
  • বিদেশ
  • Draupadi Murmu:রানির শেষকৃত্য, লন্ডনে পৌঁছলেন দেশের রাষ্ট্রপতি মুর্মু
Image

Draupadi Murmu:রানির শেষকৃত্য, লন্ডনে পৌঁছলেন দেশের রাষ্ট্রপতি মুর্মু

লন্ডন, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আগামীকাল ১৯ সেপ্টেম্বর। স্থানীয় সময় সোমবার সকাল ১১টায়। তাতে আমন্ত্রিত ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার সন্ধ্যা নাগাদ লন্ডনে পৌঁছলেন তিনি। একটি টুইট বার্তায় একথা জানিয়েছে রাষ্ট্রপতিভবন।

গত 8 সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি। তাঁর বয়স হয়েছিল ৯৬। তাঁর মৃত্যুতে ৭০ বছর দীর্ঘ রাজত্বের অবসান ঘটে। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনিই প্রথম সবচেয়ে বেশি সময় সিংহাসনে থেকেছেন।
এখন রানির শবদেহ ওয়েস্টমিনস্টার অ্যাবের ওয়েস্টমিনস্টার হলে শায়িত।ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁকে শেষ বিদায় জানাবেন রাজপরিবারের সদস্যরা তথা পুরো দুনিয়া। তাই রানিকে চিরবিদায় জানাতে তিন দিনের সফরে ব্রিটেনে গিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। এছাড়া রবিবার বিকেল নাগাদ নতুন রাজা তৃতীয় চার্লস বাকিংহ্যাম প্রাসাদে বিশ্বের নেতাদের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাতে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির। শেষকৃত্যে যোগ দেবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও।

শনিবার নয়াদিল্লি থেকে বিমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ভবন থেকে টুইট করে জানানো হয়, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনের লন্ডনের জন্য রওনা দিয়েছেন ৷ তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে উপস্থিত থাকবেন। ভারত সরকারের পক্ষ থেকে তিনি সমবেদনা জানাবেন ৷”

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top