News Flash

  • Home
  • দিনের খবর
  • Dengue:ডেঙ্গি-সতর্কতায় বেসরকারি হাসপাতালের জন্যও একগুচ্ছ নির্দেশিকা
Image

Dengue:ডেঙ্গি-সতর্কতায় বেসরকারি হাসপাতালের জন্যও একগুচ্ছ নির্দেশিকা

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গেও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শনিবার একটি বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীরা। ওই বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকেও একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতরের আশঙ্কা নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ডেঙ্গি-দাপটে কাঁপতে পারে রাজ্য। বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে সেই আশঙ্কার কথাও শোনান স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। এমন পরিস্থিতিতে উৎসবের মরসুমে ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে বেসরকারি হাসপাতালগুলিকে জরুরি নির্দেশিকা দেওয়া হয়েছে—

১. ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে যদি কোনও রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হন, তাহলে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনের পোর্টালে।

২. কারও জ্বর হলে, উপসর্গ দেখা দিলে, ডেঙ্গি-ম্যালেরিয়া পরীক্ষা করানো আবশ্যক।
৩. এ রাজ্যে টেস্টের সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সরকারের বিরুদ্ধে বরাবর‌ই সরব বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র। শনিবারের বৈঠকে বলা হয়েছে, রাজ্য টেস্টের সংখ্যা নিয়ন্ত্রণ করবে না। কিন্তু টেস্টের খরচ মাত্রাতিরিক্ত হলে তা মেনে নেবে না স্বাস্থ্য ভবন।

৪. ডেঙ্গি-ম্যালেরিয়া আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের আনুষাঙ্গিক খরচের নামে আকাশছোঁয়া বিল যেন না হয়, সেই কথাও বলা হয়েছে এদিনের বৈঠকে।
৫. এর পাশাপাশি অনেক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে রাজ্যের ডেঙ্গি প্রোটোকল মেনে চিকিৎসা করা হচ্ছে না। এ বিষয়েও শনিবারের বৈঠকে সতর্ক করেন রাজ্যের স্বাস্থ্যসচিব।
প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে প্রশাসনের। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শুক্রবারই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন। মেয়রের আশঙ্কা, ডেঙ্গি কিছুটা চরিত্র বদল করে থাকতে পারে। কারণ, সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত এক শিশুর শরীরে প্লেটলেটের বদলে অক্সিজেনের মাত্রা কমতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে, রাজ্যের সরকারি হাসপাতালগুলির জন্য আগেই একপ্রস্থ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। প্রতিটি হাসপাতালে পৃথক ফিভার ক্লিনিক চালু করার কথা বলা হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top