News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court:ইউক্রেন থেকে ফিরে আসা মেডিকেল ছাত্রদের ক্ষেত্রে কেন্দ্রকে পোর্টাল তৈরির পরামর্শ শীর্ষ আদালতের
Image

Supreme Court:ইউক্রেন থেকে ফিরে আসা মেডিকেল ছাত্রদের ক্ষেত্রে কেন্দ্রকে পোর্টাল তৈরির পরামর্শ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ইউক্রেন থেকে দেশে ফিরে আসা মেডিকেল শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে কেন্দ্রীয় সরকারকে একটি পোর্টাল তৈরি করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট । এই মামলার পরবর্তী শুনানি ২৩ সেপ্টেম্বর।

কেন্দ্রীয় সরকার বলেছে, এই ছাত্রছাত্রীরা হয় এনইইটি-তে কম নম্বরের কারণে বা সস্তায় পড়াশোনার জন্য সেখানে গিয়েছিল। ভারতে এই ছাত্রদের ভর্তি আইনি পথে সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ইউক্রেনের কলেজ থেকে সম্মতি নিয়ে অন্য দেশে ডিগ্রি সম্পন্ন করতে হবে।
এর আগে, ৫ সেপ্টেম্বর শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের পক্ষ মতামত পেশ করেছিলেন। তিনি বলেছিলেন যে বিদেশ মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখছে। হয়তো শিক্ষার্থীদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৬ আগস্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছিল আদালত। সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতের কলেজগুলিতে এত জায়গা আছে কিনা এবং নিয়মের অধীনে ভারতে ভর্তি হতে পারে কিনা তা সিদ্ধান্ত নেওয়া সরকারের।

এই বিষয়ে পিটিশন দায়ের করেছেন পার্থবী আহুজা এবং প্রাপ্তি সিং। আবেদনে বলা হয়েছে, ইউক্রেনে এখনও স্বাভাবিক অবস্থার কোনো সম্ভাবনা নেই। ঝুলে আছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। সেখান থেকে ফিরে আসা শিক্ষার্থীদের ভর্তির নিয়মে শিথিলতা দিয়ে সরকারি ও বেসরকারি কলেজে স্থান দিতে হবে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top